Model Context Protocol
প্রতিষ্ঠান তো আপনি Course37-এই চালাচ্ছেন। MCP সার্ভার সেই একঘেয়ে কাজগুলো আপনার নিজের AI এজেন্টের হাতে তুলে দেয়: ভিডিও যোগ করা, লাইভ ক্লাস শিডিউল করা, পেমেন্ট ও ইনস্টলমেন্ট রেকর্ড করা, পরীক্ষা, হিসাব, শিক্ষার্থী আর ওয়েবসাইট অ্যানালিটিক্সের তথ্য বের করা। POST /mcp-এ Streamable HTTP, OAuth2 client credentials, আর আপনি যতটুকু scope দেবেন ঠিক ততটুকুই।
কী কী করা যায়
নিচের প্রতিটি লাইন একেকটা টুল। আপনি যে scope দিয়েছেন শুধু সেই টুলগুলোই আপনার এজেন্ট দেখতে পায়, আর প্রতিটি কল চলে শুধু আপনার প্রতিষ্ঠানের ভেতরে।
সেটআপ
তিনটি ধাপ: ক্রেডেনশিয়াল তৈরি করুন, সেটা দিয়ে টোকেন নিন, এজেন্টকে এন্ডপয়েন্টে যুক্ত করুন।
Dashboard → Integrations → MCP Server-এ গিয়ে একটি ক্রেডেনশিয়াল তৈরি করুন এবং ঠিক যে scope গুলো দিতে চান শুধু সেগুলোতেই টিক দিন। রাইট অ্যাক্সেস ডিফল্টে বন্ধ থাকে।
আপনার এজেন্ট স্ট্যান্ডার্ড OAuth2 client-credentials grant দিয়ে তার client id ও secret জমা দিয়ে অল্প সময়ের একটি bearer টোকেন নেয়। টোকেনের মেয়াদ 900 সেকেন্ড।
MCP সাপোর্ট করে এমন যেকোনো এজেন্ট POST /mcp-এ Streamable HTTP-তে কথা বলে। আপনার দেওয়া scope যেসব টুল অনুমোদন করে শুধু সেগুলোই সে দেখে, আর ডেটা দেখে শুধু আপনার প্রতিষ্ঠানের ভেতরের।
তার বাইরে কিছুই নয়। কোনো ক্রেডেনশিয়ালের scope কমিয়ে দিলে বা সেটি বন্ধ করে দিলে পরের কল থেকেই তা কার্যকর।
ক্রেডেনশিয়াল থাকে আপনার ড্যাশবোর্ডের Integrations → MCP Server-এ। scope বেছে নিন, সিক্রেটটা একবার কপি করুন, এজেন্টে পেস্ট করুন।