নতুনওএমআর শিট স্ক্যান করুন, রেজাল্ট পাবেন কয়েক মিনিটে
কোচিংয়ের সব কাজ
এখন এক জায়গায়।
ওয়েবসাইট, ভর্তি, ফি, ক্লাস, পরীক্ষা আর হাজিরা, সব এক সফটওয়্যারে। প্রতিটা স্টুডেন্টের একটাই রেকর্ড, যেখানে তার সব হিসাব আপনা থেকেই জমা হয়।
কার্ড লাগবে না। ট্রায়াল শেষ হলেও আপনার ডেটা থেকে যাবে।
- স্টুডেন্ট ভর্তি হয়েছে
- ৩০ হাজার+
- কোর্স চলছে
- ৯০+
- পরীক্ষা চেক হয়েছে
- ১২ হাজার+
- লাইভ ক্লাস হয়েছে
- ৮০০+
যেসব কোচিং সেন্টার এখন Course37 চালায়
আপনার স্টুডেন্টের চোখ দিয়ে দেখুন
আপনার নিজের ওয়েবসাইট আর অ্যাপ, আপনার রঙে, আপনার ডোমেইনে। একজন স্টুডেন্ট হোমপেজ থেকে রেজাল্ট পর্যন্ত কীভাবে যায়, দেখুন।
কোচিং খুলেছেন পড়ানোর জন্য, হিসাব মেলানোর জন্য না।
বেশিরভাগ কোচিং চলে পাঁচ-ছয়টা আলাদা অ্যাপে, যেগুলো একটা আরেকটার খবর রাখে না। ফলে ফি বাকি পড়ে থাকে, রেজাল্ট দিতে দেরি হয়, আর স্টুডেন্ট চুপচাপ ঝরে যায়।
ছয়টা অ্যাপ, কারো সাথে কারো যোগ নেই
- ওয়েবসাইট এক জায়গায়, ভিডিও আরেক জায়গায়, পরীক্ষা অন্য কোথাও
- একই স্টুডেন্টের ফোন নম্বর একেক লিস্টে একেক রকম
- কোন ব্যাচ থেকে কত টাকা উঠল, এক্সেল না খুলে বলা যায় না
- ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপে যায়, তারপর আর খুঁজে পাওয়া যায় না
প্রতি সপ্তাহে সেই একই ঝামেলা
- কে বিকাশে টাকা দিল, কে দিল না, হাতে হাতে মেলানো
- মার্চের বাকি কিস্তি চোখে পড়ে জুলাইয়ে গিয়ে
- রাত জেগে খাতা দেখা, রেজাল্ট দিতে লেগে যায় তিন দিন
- কোনো স্টুডেন্ট আসা বন্ধ করল, কেউ টেরই পেল না
Course37 দিলে যা বদলায়
- ওয়েবসাইট, কোর্স, পরীক্ষা আর ফি, সব এক লগইনে
- প্রতিটা স্টুডেন্টের একটাই রেকর্ড: হাজিরা, রেজাল্ট, পেমেন্ট সব একসাথে
- ফি-র রিমাইন্ডার আর রসিদ নিজে থেকেই চলে যায়
- লাইভ ক্লাস আর ওএমআর চেক সাথেই আছে, আলাদা করে কিছু কিনতে হয় না
চার কাজের জন্য একটাই সফটওয়্যার
বেশিরভাগ কোচিংয়ে একজন ওয়েবসাইট দেখেন, একজন ফি তোলেন, একজন ক্লাসের লিংক পাঠান, আর শিক্ষক রাত জেগে খাতা দেখেন। Course37 এই চারটা কাজই করে দেয়।
নিজের ওয়েবসাইট, নিজেই আপডেট করুন
সেকশন সরান, ফি-র তালিকা বদলান, নিজের ডোমেইনে পাবলিশ করুন। ডেভেলপার লাগবে না। স্টুডেন্টরা একই জিনিস অ্যান্ড্রয়েড আর আইফোন অ্যাপেও পায়।

টাকা আসে, রিমাইন্ডার যায় নিজে থেকেই
বিকাশ, এসএসএলকমার্জ, স্ট্রাইপ বা পেপ্যালে ফি নিন। কিস্তির তারিখ এলে রিমাইন্ডার চলে যায়, আর ফি বাকি থাকলে অ্যাকাউন্ট বন্ধ থাকে।

সব ব্যাচ, সব ক্লাস এক জায়গায়
ব্রাঞ্চ আর ব্যাচ ধরে কোর্স সাজান। লাইভ ক্লাসে চ্যাট, পোল আর হোয়াইটবোর্ড আছে। প্রতিটা ক্লাস নিজে থেকেই রেকর্ড হয়, যে মিস করেছে সে পরে দেখে নেয়।

হাতে খাতা দেখার দিন শেষ
সব প্রশ্ন এক ব্যাংকে রাখুন, ক/খ/গ/ঘ সেট বানান, ওএমআর শিট প্রিন্ট করুন, তারপর পুরো গাদা যেকোনো স্ক্যানারে স্ক্যান করুন। নম্বর চলে আসবে স্ক্রিনে।

Course37 দিয়ে আরও যা করা যায়
তিন রকম শিক্ষকের জন্য বানানো
আপনার সাথে যেটা মেলে, সেটা বেছে নিন। পুরো পেজ আপনার মতো করে বদলে যাবে।
কোচিং সেন্টারের মালিক
কয়েকটা ব্যাচ চলে, হয়তো একাধিক ব্রাঞ্চ, ফ্রন্ট ডেস্কে স্টাফ। আপনি চান হিসাবের ঝামেলা ঘাড় থেকে নামুক, আর সব ব্রাঞ্চ এক লগইনে চলুক।
- প্রতিটা ব্রাঞ্চ আর ব্যাচের আলাদা ফি
- ওএমআর চেক আর ফিঙ্গারপ্রিন্টে হাজিরা
- কিস্তির রিমাইন্ডার নিজে থেকেই
শিক্ষক
আপনি একটা বিষয় ভালো পড়ান, অনলাইনে পড়িয়ে ঠিকঠাক আয় করতে চান। এজেন্সি লাগবে না, ডেভেলপার লাগবে না, প্রোফাইলে বিকাশ নম্বর দিয়ে বসে থাকতেও হবে না।
- এক দিনেই নিজের ওয়েবসাইট আর ডোমেইন
- বিকাশ আর কার্ডে টাকা, রসিদসহ
- লাইভ ক্লাস, রেকর্ডিং, শেষে সার্টিফিকেট
স্কিল শেখানো প্রফেশনাল
ডিজাইন, কোডিং, মার্কেটিং, ইংরেজি, যে কাজটা আপনি পারেন। সেটাকেই কোর্স বানান, নিজের ওয়েবসাইট আর পেমেন্ট ব্যবস্থাসহ, এমন স্টুডেন্টদের জন্য যারা শেষ পর্যন্ত থাকে।
- একটা কোর্স বা পুরো প্রোগ্রাম বিক্রি করুন
- সময় ধরে পরীক্ষা, আসল দক্ষতা যাচাই
- প্রতিটা ক্লাস আর পেমেন্টের হিসাব
যেগুলো এখন ব্যবহার করছেন, সেগুলোই চলবে
বিকাশ, এসএসএলকমার্জ, স্ট্রাইপ, এসএমএস, জুম, গুগল মিট, গুগল অ্যানালিটিক্স আর আরও অনেক কিছু। নিজের অ্যাকাউন্টের তথ্য বসান, চালু করে দিন।
Email (SMTP)যোগাযোগ
Firebase FCMযোগাযোগ
PayPalপেমেন্ট
bKashপেমেন্টGoogle Authঅ্যানালিটিক্স আর লগইন
Google Tag Managerঅ্যানালিটিক্স আর লগইন
Meta Pixelঅ্যানালিটিক্স আর লগইন
Google Meetলাইভ ক্লাস
Claudeএআই
Groqএআই
BulkSMS BDযোগাযোগ
Stripeপেমেন্ট
SSL Commerzপেমেন্ট
Steadfastডেলিভারি
Google Analyticsঅ্যানালিটিক্স আর লগইন
Search Consoleঅ্যানালিটিক্স আর লগইন
Zoomলাইভ ক্লাস
OpenAIএআই
Geminiএআই
যারা ব্যবহার করছেন, তারাই বলছেন
Megaprep, Aloron আর Mpbian, তাদের নিজেদের ভাষায়
শুরুর দিকে আমাদের সব কিছু চলত এক্সেল শিট আর গাদা গাদা টেলিগ্রাম গ্রুপে। Course37 সব একজায়গায় নিয়ে এসেছে — অটো ডিউ রিমাইন্ডারসহ ইনস্টলমেন্ট ট্র্যাকিং, শিক্ষকদের রিয়েল-টাইম প্রফিট শেয়ার, ওএমআর স্ক্যান করে সঙ্গে সঙ্গে রেজাল্ট, আর শিক্ষার্থী-শিক্ষক-স্টাফ সবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। কোনো সমস্যা হলে ওদের টিম সেদিনই সমাধান করে দেয়। আমাদের শিক্ষার্থীরা এখন সত্যিকারের প্রিমিয়াম সার্ভিস পায়।
মাশরুর হোসেন
সহ-প্রতিষ্ঠাতা · Megaprep
আমাদের ফেসবুক লাইভ থেকে বেরিয়ে আসা দরকার ছিল — যেকোনো সময় ক্লাস মুছে যেত। Course37 কম খরচে নির্ভরযোগ্য ডেইলি লাইভ ক্লাসের ব্যবস্থা দিয়েছে, আর ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ডিং শিক্ষার্থীদের কাছে চলে যায়। রুটিন, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট — সব ওদের অ্যাপেই থাকে, শিক্ষার্থীরা এআই-কে জিজ্ঞেস করলেই পরের ক্লাস কী জেনে যায়। অল-ইন-ওয়ান পরীক্ষা আর অ্যাসাইনমেন্ট ইভ্যালুয়েশনের জন্যই আমরা এত দ্রুত বড় হতে পেরেছি।
সাজ্জাদ কবির
অপারেশন ম্যানেজার · Aloron
বাজারের প্রায় সব সার্ভিস চেষ্টা করেছি, এমনকি একাডেমি চালানোর জন্য আলাদা আইটি কোম্পানিও রেখেছিলাম — আমার নিত্যনতুন চাহিদা কেউ পূরণ করতে পারত না। Course37 প্রায় সব কিছু অটোমেট করে দিয়েছে: অনলাইন লাইভ পরীক্ষা, অনলাইন পেমেন্ট, পুরো অপারেশন এখন একজন ম্যানেজারেই চলে, আগে যেখানে অনেক লোক লাগত। এখন আমি শুধু পড়ানোতেই মন দিতে পারি।
মোত্তাসিন পাহলভি
প্রতিষ্ঠাতা · Mpbian
পাঁচটা বিলের বদলে একটা
দাম গোটা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষক ধরে ধরে নয়, সিট ধরে ধরেও নয়। কত স্টুডেন্ট, কত কোর্স আর কত ভিডিও চালাচ্ছেন, প্ল্যান আলাদা হয় শুধু সেই হিসেবে।
কোর্স ম্যানেজমেন্ট, স্টুডেন্ট ভর্তি, কুইজ, অ্যাসাইনমেন্ট আর অ্যানালিটিক্স প্রতিটা প্ল্যানেই আছে। লিমিট ছাড়িয়ে গেলে তখন প্ল্যান বাড়াবেন, আরেকটা টুল লাগবে বলে নয়।
সত্যিকারের একটা কোচিং, এই মুহূর্তে চলছে।
এই পেজের সব স্ক্রিনশট আসল সফটওয়্যারের। এটাও তাই: Course37 এ চলা একজন কাস্টমারের ওয়েবসাইট। খুলে নিজেই ঘুরে দেখুন।
Megaprep তাদের পুরো কোচিং সেন্টার Course37 এ চালায়।
নতুন ব্যাচ শুরুর আগেই সব রেডি
পুরো কোচিং চালান এক জায়গা থেকে।
Megaprep, Aloron আর Mpbian তাদের কোর্স, পরীক্ষা আর ফি এখন Course37 এ চালায়। অ্যাকাউন্ট খুলুন, এই সপ্তাহেই একটা ব্যাচ দিয়ে শুরু করে দেখুন। সেটআপে সাহায্য লাগলে আমরা পাশে বসে করে দেব।
- কার্ড লাগবে না
- যখন খুশি বন্ধ করতে পারবেন
- ট্রায়াল শেষেও ডেটা থাকবে
প্ল্যাটফর্ম মেলাচ্ছেন?
আমাদের সাথে সাধারণত যেগুলো মেলানো হয়, সেগুলোর পাশে Course37 রেখে দেখিয়েছি, তাদের প্রকাশিত দাম আর কোন তারিখে দেখা হয়েছে সেটাসহ।
তুলনাটা দেখুন- vs Biddaan LMS
- vs CampusQ
- vs Classplus
- vs Teachable
- vs Moodle
- প্রতিযোগীদের দাম দেখা হয়েছে 2026-09-15


