শিক্ষক আর প্রফেশনালদের জন্য

নিজের কোর্স অনলাইনে বিক্রি করুন নিজের ওয়েবসাইট থেকে।

ফেসবুক গ্রুপ আর ড্রাইভ লিংকে যাদের আর চলছে না, তাদের জন্য LMS। নিজের ডোমেইনে ওয়েবসাইট, বিকাশ আর কার্ডে পেমেন্ট, রেকর্ডেড আর লাইভ ক্লাস, পরীক্ষা আর সার্টিফিকেট, স্টুডেন্টের জন্য এক লগইনে।

কার্ড লাগবে না। ট্রায়াল শেষ হলেও আপনার ডেটা থেকে যাবে।

যা যা পাচ্ছেন

আপনার নামে একটা ওয়েবসাইট

ডিজাইন বাছুন, কোর্স বসান, নিজের ডোমেইনে পাবলিশ করুন। কোর্সের পেজ, পেমেন্ট আর স্টুডেন্ট ড্যাশবোর্ড আগে থেকেই তৈরি।

আপনার নামে একটা ওয়েবসাইট

বিকাশ আর কার্ডে পেমেন্ট, পুরোটা বা কিস্তিতে

স্টুডেন্ট চেকআউটে টাকা দেয়, পেমেন্ট হলেই কোর্স খুলে যায়, স্ক্রিনশট মেলাতে হয় না। চাইলে কিস্তিতে বিক্রি করুন: পরের কিস্তি না দেওয়া পর্যন্ত নতুন ক্লাস লক থাকে।

বিকাশ আর কার্ডে পেমেন্ট, পুরোটা বা কিস্তিতে

রেকর্ডেড ক্লাস, পিডিএফ আর লাইভ ক্লাস

ভিডিও, পিডিএফ, আর্টিকেল আর লাইভ ক্লাস মডিউলে সাজান। লাইভ ক্লাস চলে Zoom, Google Meet বা OBS দিয়ে আপনার নিজের স্ট্রিমে।

রেকর্ডেড ক্লাস, পিডিএফ আর লাইভ ক্লাস

কুইজ আর পরীক্ষা, প্রশ্ন বানাতে এআই

প্রশ্ন ব্যাংক বানান, নয়তো এআই দিয়ে কোনো টপিকের প্রশ্ন তৈরি করে দেখে নিন। পরীক্ষা শেষ হলেই স্টুডেন্ট নম্বর দেখে।

কুইজ আর পরীক্ষা, প্রশ্ন বানাতে এআই

কোর্স শেষে সার্টিফিকেট

কোর্সে সার্টিফিকেট চালু করুন। যারা কোর্স শেষ করে তারা সার্টিফিকেট পায়, আর যে কেউ একটা পেজে গিয়ে সেটা আসল কি না যাচাই করতে পারে।

শুরু করা

যেভাবে শুরু করবেন

1

১৪ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন

2

কোর্স বানিয়ে ক্লাসগুলো আপলোড করুন

3

বিকাশ বা কার্ড পেমেন্ট যুক্ত করে দাম ঠিক করুন

4

ওয়েবসাইট পাবলিশ করে কোর্সের লিংক শেয়ার করুন

প্রশ্ন

মানুষ যা জিজ্ঞেস করে

LMS কী?

লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হলো যেখানে আপনার কোর্স থাকে: ক্লাস, লাইভ ক্লাস, পরীক্ষা, স্টুডেন্টের অ্যাকাউন্ট আর পেমেন্ট। Course37 এমন একটা LMS যার ভেতরেই ওয়েবসাইট বিল্ডার আছে, তাই আলাদা ওয়েবসাইট লাগে না।

রেকর্ডেড কোর্স আর লাইভ ব্যাচ, দুটোই কি বিক্রি করা যায়?

যায়। একটা কোর্সে রেকর্ডেড ক্লাস, পিডিএফ আর নির্দিষ্ট সময়ের লাইভ ক্লাস একসাথে রাখা যায়, আর এক দামে বা কিস্তিতে বিক্রি করা যায়।

নিজের ডোমেইন ব্যবহার করা যাবে?

যাবে। আপনার নিজের ডোমেইন যুক্ত করুন, নয়তো ফ্রি course37.com সাবডোমেইন দিয়ে শুরু করুন।

আমার কোর্স বিক্রি থেকে কি Course37 ভাগ নেয়?

বিকাশ বা SSLCommerz পেমেন্টে না: আপনি মাসিক প্ল্যানের টাকা দেন, আর স্টুডেন্ট যা দেয় তা গেটওয়ের চার্জ বাদে আপনার। Course37-এর Stripe Connect দিয়ে কার্ড পেমেন্টে প্ল্যাটফর্ম ফি আছে।

স্টুডেন্টদের কি অ্যাপ ইনস্টল করতে হবে?

না। স্টুডেন্টরা যেকোনো ফোন বা কম্পিউটারে আপনার ওয়েবসাইট ব্যবহার করে। চাইলে আপনার নামে অ্যান্ড্রয়েড অ্যাপও বানিয়ে দেওয়া যায়।

নিজের স্টুডেন্টদের নিয়েই চালিয়ে দেখুন।

১৪ দিন ফ্রি। নিজেই সেটআপ করুন, নয়তো মেসেজ দিন, আমরা সাথে বসে সেটআপ করে দেব।